খামেনির শাসনের অবসান ঘটিয়ে ইরানে নতুন নেতৃত্ব চান ট্রাম্প

খামেনির শাসনের অবসান ঘটিয়ে ইরানে নতুন নেতৃত্ব চান ট্রাম্প

খামেনির শাসনের অবসান চাইলেন ট্রাম্প, ইরানে নতুন নেতৃত্বের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাসনের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।” শনিবার খামেনির এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। ওই বক্তব্যে ইরানে চলমান বিক্ষোভে মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়েছিল।

খামেনি ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে ইরানে বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগ তোলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খামেনির দেওয়া পোস্টের প্রতিক্রিয়ায় ট্রাম্প এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরানের শাসকরা দেশ পরিচালনার জন্য দমন-পীড়ন ও সহিংসতার ওপর নির্ভর করছে। একজন দেশের নেতা হিসেবে খামেনি যা করেছেন, তা হলো দেশের ধ্বংস এবং নজিরবিহীন মাত্রায় সহিংসতার ব্যবহার।

তিনি বলেন, একটি দেশের নেতৃত্বের কাজ হলো জনগণকে হত্যা করে ক্ষমতা ধরে রাখা নয়, বরং দেশকে সঠিকভাবে পরিচালনা করা। তিনি যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে বলেন, নেতৃত্ব মানে সম্মান—ভয় ও মৃত্যুর মাধ্যমে শাসন নয়।

ট্রাম্প আরও বলেন, খামেনি একজন ‘অসুস্থ মানুষ’, যার উচিত তার দেশ সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা। খারাপ নেতৃত্বের কারণে ইরান পৃথিবীর সবচেয়ে বসবাসের অযোগ্য দেশগুলোর একটিতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন