স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২১

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২১

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত ২১

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৩০ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া মোট আহতের সংখ্যা অন্তত ৭৩ জন বলে জানিয়েছে আন্দালুসিয়ার জরুরি সেবা সংস্থা।

রেল নেটওয়ার্ক পরিচালনাকারী কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন কর্ডোবা শহরের কাছে আদামুজ এলাকার পাশে লাইনচ্যুত হয়। লাইনচ্যুত ট্রেনটি পাশের আরেকটি লাইনে ঢুকে পড়ে এবং সেখানে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

পরিবহনমন্ত্রী পুয়েন্তে বলেন, ঘটনাটি “খুবই অস্বাভাবিক”, কারণ ট্রেনটি সোজা লাইনে চলার সময় লাইনচ্যুত হয়েছে। তিনি জানান, ওই রেললাইনটি গত বছরের মে মাসে নতুন করে সংস্কার করা হয়েছিল।

দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষ হতে অন্তত এক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ একে দেশের জন্য “গভীর শোকের একটি রাত” হিসেবে উল্লেখ করেছেন। দুর্ঘটনাকবলিত ট্রেনটি একটি বেসরকারি রেল কোম্পানির পরিচালনায় ছিল।

মন্তব্য করুন