ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হোয়াইট হাউস: ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একমত পোষণ করেছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্প এই তথ্য জানান। বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত ব্রিটিশ রাজা একই দিনে মার্কিন কংগ্রেসেও ভাষণ দেন।
নৈশভোজে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি বর্তমানে ইতিবাচক দিকে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, "আমরা সামরিকভাবে ওই নির্দিষ্ট প্রতিপক্ষকে পরাজিত করেছি। আমরা কখনোই তাদের হাতে পরমাণু অস্ত্র যেতে দেব না।" ইরান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজা চার্লসের সমর্থন পাওয়ার বিষয়টিও তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।
এদিকে মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে রাজা তৃতীয় চার্লস যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অংশীদারত্বকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেস এমন একটি জায়গা যেখানে মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষা করা হয়। রাজপরিবারের ১৯তম শাসক হিসেবে তিনি নিয়মিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয়ের খোঁজখবর রাখেন বলেও উল্লেখ করেন। আলজাজিরা সূত্রে এই তথ্য জানা গেছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ