ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল আজিজের সঙ্গে ‘প্রেম’ ও বর্তমান সম্পর্ক নিয়ে মুখ খুললেন পূজা চেরি
বিনোদন ডেস্ক: ঢালিউড অভিনেত্রী পূজা চেরির ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকের মেন্টর ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ঢালিপাড়ায় দীর্ঘদিনের চর্চিত বিষয়। সম্প্রতি এক ভিডিও পডকাস্টে সেই পুরনো বিতর্ক ও নিজের বর্তমান সম্পর্কের স্থিতি নিয়ে প্রথমবারের মতো খোলামেলা কথা বলেছেন এই নায়িকা।
আব্দুল আজিজের সঙ্গে প্রেমের বিষয়ে প্রশ্ন করা হলে পূজা রহস্যময় হাসি দিয়ে বলেন, "একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংকে মানুষ যদি প্রেমের পর্যায়ে ফেলে দেয়, তাহলে তো বলতেই পারি প্রেম ছিল।" তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে চমকপ্রদ তথ্য হলো, পূজা এখন আর একা নন। পডকাস্টেই তিনি স্পষ্ট করে জানান, "আমি এনগেইজড। আগে অনেক বলেছি আমি সিঙ্গেল, কিন্তু এখন বলছি আমি আর সিঙ্গেল নই।" তবে কার সঙ্গে তিনি এই সম্পর্কে জড়িয়েছেন, তা এখনো গোপন রেখেছেন।
শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া পূজার ক্যারিয়ারে গত কয়েক বছর মন্দা গেলেও, চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত 'দম' সিনেমাটি তাঁর ভাগ্য বদলে দিয়েছে। রেদওয়ান রনির পরিচালনায় আফরান নিশোর বিপরীতে দুর্দান্ত অভিনয় করে আবারও রাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি। 'গলুই', 'পোড়ামন ২' খ্যাত এই অভিনেত্রী বর্তমানে তাঁর নতুন ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় নিয়ে বেশ আনন্দিত।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ