ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ক্রীড়া প্রতিবেদক: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুরুতে বড় সংগ্রহের আভাস দিলেও শেষ দিকের ব্যাটিং বিপর্যয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৫ রানে থেমেছে লঙ্কান মেয়েরা। মাত্র ৪৫ রানের ব্যবধানে শেষ ৬টি উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন টাইগ্রেসরা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার দুই ওপেনার হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি উদ্বোধনী জুটিতে ৬৮ রান যোগ করেন। এই বিপজ্জনক জুটি ভাঙেন রিতু মনি। নিজের পরের ওভারে হার্ষিতা সামারাবিক্রমাকেও সাজঘরে ফেরান তিনি। ৪ রানের ব্যবধানে ২ উইকেট হারানোর পর ইমেশা ও হানসিমা করুণারত্নে ৫২ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন। ইমেশা ৫২ রান করে সুলতানা খাতুনের শিকার হন। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করা হানসিমাকে ফেরান সোবহানা মোস্তারি।
এক পর্যায়ে ৩ উইকেটে ১৬০ রান তোলা শ্রীলঙ্কা বিশাল সংগ্রহের পথে ছিল। কিন্তু এরপরই শুরু হয় লঙ্কানদের ধস। কাভিশা দিলহারি ৩০ রান করলেও বাকি ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল রিতু মনি, তিনি নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া নাহিদা আক্তার ২টি এবং রাবেয়া খাতুন ও সুলতানা খাতুন ১টি করে উইকেট নেন। বিশেষ করে রাবেয়া খাতুন ৯ ওভারে মাত্র ৩১ রান দিয়ে ৩টি মেডেন ওভার নিয়ে লঙ্কানদের রানের গতি টেনে ধরেন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ