ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু কাওসার মাখন, রাজশাহী: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এবং বিচার বিভাগে ডিজিটাল বিপ্লব নিশ্চিত করতে রাজশাহীসহ দেশের ৭টি জেলায় ‘ই-বেইলবন্ড’ সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এই আধুনিক ব্যবস্থার শুভ উদ্বোধন করেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি-র সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রযুক্তিনির্ভর বিচার ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং জেলা পরিষদ প্রশাসক এডভোকেট এরশাদ আলী ইশা।
প্রাথমিকভাবে দেশের ৭টি জেলাকে এই ই-বেইলবন্ড সিস্টেমের আওতায় আনা হয়েছে। জেলাগুলো হলো— রাজশাহী, বগুড়া, নাটোর, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া ও মাগুরা।
রাজশাহী প্রান্তের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর বিচারকগণ, জেলা প্রশাসন, আরএমপি ও পুলিশ সুপারের প্রতিনিধিরা। এছাড়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিজ্ঞ পিপি, জিপি এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।
সংশ্লিষ্টরা জানান, এই সিস্টেম চালুর ফলে জামিননামা বা বেইলবন্ড যাচাই-বাছাই ও প্রেরণের প্রক্রিয়াটি এখন থেকে অনলাইনে সম্পন্ন হবে। এতে জালিয়াতির সুযোগ বন্ধ হওয়ার পাশাপাশি বিচারপ্রার্থীদের সময় ও অর্থের সাশ্রয় হবে এবং কারাগার থেকে দ্রুত মুক্তি পাওয়ার প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ