ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরুর আগ মুহূর্তে ইনজুরিতে পড়ে একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তবে সিরিজের দ্বিতীয় ও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মোস্তাফিজের শারীরিক অবস্থা নিয়ে ইতিবাচক তথ্য পাওয়া গেছে। আজ মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মোস্তাফিজের চোটের আপডেট জানিয়ে পেসার শরীফুল ইসলাম বলেন, “তিনি (মোস্তাফিজ) আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি সুস্থ আছেন।” গুরুত্বপূর্ণ এই পেসারের সুস্থতার খবরে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামার আগে স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে।
উল্লেখ্য, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে টসের আগে ওয়ার্ম আপ করার সময় ডান হাঁটুতে চোট পান মোস্তাফিজ। ফলে টিম ম্যানেজমেন্ট তাকে একাদশ থেকে বাদ দিতে বাধ্য হয় এবং শেষ মুহূর্তে তার পরিবর্তে মাঠে নামেন শরীফুল ইসলাম। সেই ম্যাচে শরীফুল ১০ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ২ উইকেট নিলেও বাংলাদেশ দল শেষ পর্যন্ত ২৬ রানে পরাজিত হয়। সিরিজে টিকে থাকতে হলে আগামীকালকের দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের সামনে। এমন সমীকরণের আগে আজ মিরপুরে দলীয় অনুশীলনে মোস্তাফিজকে বোলিং ও ফিল্ডিং করতে দেখা গেছে, যা ভক্তদের মনে আশার সঞ্চার করেছে। যদিও কোচ বা ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি যে মোস্তাফিজ আগামীকালকের একাদশে থাকছেন কি না, তবে অনুশীলনে তার ফেরা ইতিবাচক ইঙ্গিত হিসেবেই দেখছেন সবাই।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ