সাতক্ষীরায় আজদিকা ফাউন্ডেশনের উদ্যোগে ছাগল বিতরণ

সাতক্ষীরায় আজদিকা ফাউন্ডেশনের উদ্যোগে ছাগল বিতরণ

নাজমুল হোসাইন মাহি, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় আজদিকা ফাউন্ডেশনের উদ্যোগে এবং মালয়েশিয়া প্রবাসী হাসান আলীর অর্থায়নে ১০০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল ২০২৬) বড়বিলা আসসুন্নাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠিকানা টিভির চেয়ারম্যান কবির বিন সামাদ, ৩নং সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাসানুর রহমান হাসান, বড়বিলা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক আইয়ুব আলী এবং সাংবাদিক নাজমুল হোসাইন মাহি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যক্ষ ইজ্জতুল্লাহ বলেন, “সমাজের বিত্তবানরা যদি প্রবাসী হাসান আলীর মতো অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তবে সমাজে শান্তি বিরাজ করবে। আমাদের সরকারের লক্ষ্য হলো দারিদ্র্য বিমোচন ও সমাজ থেকে সকল অপকর্ম দূর করে উন্নয়নের ভিত্তি স্থাপন করা। তালা-কলারোয়ার সামগ্রিক উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য।”

ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবাসী হাসান আলী জানান, তিনি অতীতেও অসহায় মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও এই সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন। অন্যদিকে, চেয়ারম্যান পদপ্রার্থী হাসানুর রহমান হাসান তার বক্তব্যে সরুলিয়া ইউনিয়নকে একটি দারিদ্র্যমুক্ত ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আর্থিক সংকটে থাকা ১০০টি পরিবার বিনামূল্যে ছাগল পেয়ে অত্যন্ত আনন্দিত। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজের অন্যান্য বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন