কালিয়াকৈরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

কালিয়াকৈরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নে কড়িচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল ২০২৬) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কড়িচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মীর ফজলুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান। অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলা জাসাস-এর আহ্বায়ক মোঃ মজিবর রহমান।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ নাসির উদ্দিন ফরহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম, সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটি। মোঃ পারভেজ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক, কালিয়াকৈর উপজেলা বিএনপি। মোঃ আনোয়ার হোসেন, দাতা সদস্য।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অভিভাবক ও স্থানীয় দর্শকদের মুগ্ধ করে।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র মজিবুর রহমান বলেন, "লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশুদের মানসিক বিকাশে অপরিহার্য। একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়তে বিদ্যালয়ের এই উদ্যোগ প্রশংসনীয়।"

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন