ভালুকা ও ত্রিশালে দুই প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
ভালুকা ও ত্রিশালে দুই প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলায় দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। শিল্পাঞ্চলে স্থায়ীভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলার অবনতি রোধে বিজিবি সদস্যরা অত্যন্ত পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

এআইএল/সকালবেলা