ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের নলডাঙ্গায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) রাতে উপজেলার পিপরুল এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ৩ জনকে আটক এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পিপরুল এলাকায় অবৈধভাবে এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি কাটা ও বিক্রি করা হচ্ছে। এসময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয় এবং একটি ভেকু মেশিন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের ২ লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বর্তমানে অভিযুক্তরা নলডাঙ্গা থানা হেফাজতে রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁন জানান, ফসলি জমি রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে পুকুর খনন ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি বহাল থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ