ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের জেনারেল শিক্ষায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজধানীর বাইতুর রাশাদ মাদ্রাসায় ২০২৭ সালের দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
বাইতুর রাশাদ মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, কওমী ধারায় পড়াশোনার পাশাপাশি যেসকল শিক্ষার্থী স্কুল ও আলিয়া মাদ্রাসা ব্যবস্থার সাথে যুক্ত হয়ে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের জন্য এই বিশেষ সুযোগ তৈরি করা হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৭ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষার জন্য নিবিড় প্রস্তুতি নিচ্ছেন, যা মাদ্রাসার আধুনিক ও জেনারেল শিক্ষার সমন্বিত পাঠদান পদ্ধতির এক অনন্য সাফল্য।
মাদ্রাসার পরিচালক মাওলানা মিসবাহুল ইসলাম বলেন: “আমাদের লক্ষ্য হলো কওমী শিক্ষার্থীরা যেন শুধু দ্বীনি শিক্ষায় সীমাবদ্ধ না থেকে মূলধারার শিক্ষাতেও নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারে। দাখিল পরীক্ষার এই সনদ তাদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে। যারা এখনো রেজিস্ট্রেশন করেনি, তাদের এই বর্ধিত সময়ের মধ্যে দ্রুত আবেদন সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।”
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল দিকনির্দেশনা ও কারিগরি সহায়তা প্রদান করছে মাদ্রাসা প্রশাসন।
রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৯২২৮১৫৪৪৪
উল্লেখ্য, কওমী ও জেনারেল শিক্ষার এই মেলবন্ধন আধুনিক যুগে শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট শিক্ষাবিদরা।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ