ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুরে ধানের শীষ প্রতীকের পথসভায় জনজীবনে বিঘ্ন ঘটানোর অপরাধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মণিরামপুর উপজেলা পরিষদের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণাকালে জনপথে যান চলাচল ও জনজীবনে বিঘ্ন সৃষ্টি করায় 'নির্বাচনী বিধিমালা ২০২৫'-এর ৬(ঙ) ধারা লঙ্ঘিত হয়েছে। এই অপরাধে একই বিধিমালার ২৭(ক) ধারা অনুযায়ী মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।
মণিরামপুর উপজেলা রিটার্নিং অফিসার মোঃ সম্রাট হোসেন জানান, এবারের নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত বিধিনিষেধ প্রতিপালনে স্থানীয় প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। কোনো প্রার্থী বা দল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ.এ.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ