নবীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার: এলাকায় শোকের ছায়া

নবীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার: এলাকায় শোকের ছায়া

মোঃ ইউসুফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় টিটু দাস (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা নিজ ঘরের ভেতরে টিটু দাসকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। নিহত টিটু দাস ওই গ্রামের মৃত নরেশ দাসের ছেলে।

নিহতের পরিবার জানিয়েছে, টিটু দাস দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং এ বিষয়ে নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। মানসিক যন্ত্রণার কারণেই তিনি এমন পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

মন্তব্য করুন