ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসার পরিকল্পনা এই মুহূর্তে নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। সোমবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই তেহরানের এই অবস্থান স্পষ্ট করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইসলামাবাদে দুই দেশের মধ্যে সম্ভাব্য আলোচনার গুঞ্জন ছড়িয়ে পড়লেও ইসমাইল বাঘেই তা নাকচ করে দেন। তিনি বলেন, "এই মুহূর্তে পরবর্তী কোনো আলোচনার সময়, স্থান বা কাঠামো নিয়ে আমাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।" এর আগে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল, লেবাননে যুদ্ধবিরতি এবং ইরানের জব্দকৃত সম্পদ মুক্তির মতো বিষয়গুলোতে ‘ইতিবাচক সংকেত’ না পাওয়া পর্যন্ত তারা কোনো সমঝোতায় আগ্রহী নয়। মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই মন্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ