ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণার পরপরই এই পরিস্থিতিকে নিজেদের ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে দাবি করেছে ইরান। আজ বুধবার এক বিবৃতিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, আনুষ্ঠানিক আলোচনার আগেই তারা যুক্তরাষ্ট্রকে ১০ দফার একটি কঠোর প্রস্তাব মানতে বাধ্য করেছে।
ইরানের এই ১০ দফা দাবির মধ্যে রয়েছে— ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, হরমুজ প্রণালির ওপর ইরানের একক নিয়ন্ত্রণ অব্যাহত রাখা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারসহ যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই প্রস্তাবগুলো নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। ওই বৈঠকে চুক্তিটি চূড়ান্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে। তবে ইরান সতর্ক করে বলেছে, ‘চুক্তি নিয়ে আলোচনার অর্থ এই নয় যে যুদ্ধ পুরোপুরি শেষ হয়ে গেছে’।
উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের ওপর দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছিলেন। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামাবাদের বৈঠকটিই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের আগামী দিনের ভবিষ্যৎ।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ