ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু: ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জাতীয় সংসদ—নেতৃত্বের এই তিন স্তরেই দক্ষতা ও সাফল্যের স্বাক্ষর রেখে আলোচনায় উঠে এসেছেন বগুড়ার কৃতি সন্তান মীর শাহে আলম এমপি। মাত্র ২৩ বছর বয়সে নির্বাচনী রাজনীতিতে যাত্রা শুরু করা এই নেতা ধারাবাহিকভাবে বিজয়ের ধারা বজায় রেখে স্থানীয় রাজনীতিতে একটি অনন্য উদাহরণ তৈরি করেছেন। এখন পর্যন্ত কোনো নির্বাচনেই পরাজয়ের রেকর্ড নেই তাঁর।
বর্তমানে সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মীর শাহে আলম। দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদে তাঁর সক্রিয় উপস্থিতি ও তথ্যসমৃদ্ধ বক্তব্য ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেক সংসদ সদস্য ও সাধারণ মানুষ তাঁর সাবলীল বক্তব্যে মুগ্ধ হয়ে কৌতূহল প্রকাশ করছেন এই উদীয়মান নেতার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আদর্শিক প্রেরণা তাঁর রাজনৈতিক পথচলাকে শক্তিশালী করেছে।
বগুড়াবাসীর দীর্ঘদিনের তিনটি লালিত স্বপ্ন রয়েছে—বগুড়াকে বিভাগ ঘোষণা, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, জাতীয় সংসদে শক্তিশালী ভূমিকা রেখে এসব উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে প্রতিমন্ত্রী কার্যকর পদক্ষেপ নেবেন।
বগুড়ার আটমূল ইউনিয়নের সন্তান ও শিবগঞ্জের গর্ব মীর শাহে আলম যদি এই তিনটি বড় প্রকল্প বাস্তবায়ন করতে পারেন, তবে তিনি প্রকৃত অর্থেই ‘হ্যাটট্রিক লিডার’ হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাবেন। বগুড়ার উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর নেতৃত্বের দিকেই এখন তাকিয়ে রয়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত এই জেলার মানুষ।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ