ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতায় ভয়াবহ ধস নেমেছে, যা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে বলে সতর্কবার্তা দিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে সংবাদমাধ্যমের এই অবনতির দুটি বড় উদাহরণ দেওয়া হয়েছে। প্রথমটি হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সাংবাদিকদের ওপর ‘পদ্ধতিগত’ আক্রমণ এবং দ্বিতীয়টি ২০২৫ সালে সৌদি আরবে এক সাংবাদিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। আরএসএফের মতে, গত ২৫ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্বের অর্ধেকেরও বেশি দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা ‘কঠিন’ অথবা ‘খুবই গুরুতর’ পর্যায়ে পৌঁছেছে। বৈশ্বিক গড় নম্বরও আগের সব রেকর্ড ছাড়িয়ে নিচে নেমে গেছে।
প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার পর দেশটির মান ‘মোটামুটি ভালো’ থেকে ‘সমস্যাযুক্ত’ অবস্থায় নেমেছিল। বর্তমানে আরও সাত ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ৬৪-তে দাঁড়িয়েছে। এর পেছনে সালভাদোরান সাংবাদিক মারিও গুয়েভারাকে আটক ও বহিষ্কার এবং আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমে অর্থায়ন কমিয়ে দেওয়ার মতো ঘটনাগুলো বড় কারণ হিসেবে কাজ করেছে।
এছাড়া সংবাদমাধ্যমের স্বাধীনতায় রাশিয়ার অবস্থাও অত্যন্ত শোচনীয়। ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত দেশটিতে ৪৮ জন সাংবাদিক কারাগারে রয়েছেন। তবে তালিকায় সবচেয়ে বড় পতন হয়েছে সেনাশাসিত দেশ নাইজারের; দেশটিতে সংবাদমাধ্যমের স্বাধীনতার ৩৭ ধাপ অবনতি হয়ে বর্তমানে ১২০তম অবস্থানে রয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ