দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু: আক্রান্ত ১২৩৫

ইসমাঈল আযহার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ণ
দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু: আক্রান্ত ১২৩৫

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ২৩৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, সারা দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। নতুন করে আক্রান্তদের মধ্যে একটি বড় অংশই শিশু। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। তবে সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচির ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এর আগে আজ সকালে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। যক্ষ্মা ও হাম প্রতিরোধে বিদেশি সহায়তা ও ভ্যাকসিনের পর্যাপ্ততা নিশ্চিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন