ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় (২৯ ও ৩০ এপ্রিল) পরিচালিত এসব অভিযানে প্রায় ৩৫ লাখ ৯৮ হাজার ৫৪০ টাকা মূল্যের মালামাল আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর একটি চৌকস আভিযানিক দল সীমান্তের বিভিন্ন পয়েন্টে একযোগে এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় গবাদিপশু এবং বিভিন্ন ধরনের অবৈধ পণ্য। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং মাদক নির্মূলে চলমান কঠোর নজরদারির অংশ হিসেবে এই সাফল্য অর্জিত হয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্ত সুরক্ষা জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ