কোঅর্ডিনেটর পদে নিয়োগ দিচ্ছে সেভ দ্য চিলড্রেন

কোঅর্ডিনেটর পদে নিয়োগ দিচ্ছে সেভ দ্য চিলড্রেন

চাকরি ডেস্ক: আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা 'সেভ দ্য চিলড্রেন' তাদের প্রোগ্রাম অপারেশন বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘কোঅর্ডিনেটর’ পদে দক্ষ কর্মী নিয়োগের জন্য গত সোমবার (২৭ এপ্রিল) থেকে আবেদন গ্রহণ শুরু করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ০৬ মে ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কোঅর্ডিনেটর পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়া কোনো এনজিও বা উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

চাকরির ধরন চুক্তিভিত্তিক এবং কর্মস্থল হবে কক্সবাজার। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নিয়মিত বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আন্তর্জাতিক এই সংস্থায় ক্যারিয়ার গড়তে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখতে আগ্রহীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।

আগ্রহী প্রার্থীদের আগামী ০৬ মে ২০২৬ তারিখের মধ্যে সেভ দ্য চিলড্রেনের অফিশিয়াল ওয়েবসাইট বা নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের বিস্তারিত তথ্য ও শর্তাবলী সংস্থার অফিশিয়াল নোটিশে পাওয়া যাবে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন