ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং এক লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. আফিজুল হককে গ্রেফতার করেছে র্যাব।
২৮ এপ্রিল (মঙ্গলবার) রাতে র্যাব-৫ ও র্যাব-১-এর একটি চৌকস আভিযানিক দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের ইস্ট উইং-এর সহযোগিতায় র্যাব-৫ (সিপিএসসি) এবং র্যাব-১ (সিপিএসসি) গাজীপুর জেলার বাসন থানাধীন নওজোড় ফ্লাইওভার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আফিজুল ইসলামকে (হক) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে একটি মামলা রুজু হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অতিরিক্ত দায়রা আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই আফিজুল হক দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ