ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণনের চেন্নাইয়ের বাসভবনে বোমা রাখার হুমকিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে এই হুমকি পাওয়ার পরপরই কড়া নিরাপত্তায় ঘেরাও করা হয় তাঁর বাড়ি।
পুলিশ সূত্রে জানা গেছে, সিটি কন্ট্রোল রুমে আসা একটি ইমেইলে দাবি করা হয়, চেন্নাইয়ের তেয়নামপেট এলাকায় অবস্থিত তৃষার বাসায় বিস্ফোরক রাখা হয়েছে। খবর পাওয়ার সাথে সাথেই বোমা নিষ্ক্রিয়করণ দল এবং ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে কয়েক ঘণ্টা নিখুঁত তল্লাশির পর কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পুলিশ নিশ্চিত করেছে যে, এটি একটি ভুয়া হুমকি ছিল।
তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যে, একই ইমেইল আইডি ব্যবহার করে এর আগে মেগাস্টার রজনীকান্ত এবং অভিনেতা ধানুশের বাসাতেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। সাইবার ক্রাইম বিভাগ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে এবং ভিপিএন ব্যবহার করে পরিচয় গোপনকারী প্রেরককে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, কাজের ক্ষেত্রে তৃষা বর্তমানে বেশ ব্যস্ত। সামনে তাঁকে চিরঞ্জীবীর বিপরীতে ‘বিশ্বম্ভরা’ এবং সূর্যের বিপরীতে ‘কারুপু’ সিনেমায় দেখা যাবে। তবে বারবার এমন ভুয়া হুমকির ঘটনায় তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভক্তরা।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ