ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ অপূর্ব কুমার ওরফে অপু (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বাঁকাপুর সন্ন্যাস তলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপূর্ব কুমার ভারশোঁ মধ্যপাড়া গ্রামের মৃত সয়ন চন্দ্র মন্ডলের ছেলে। মান্দা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুজন খান, এএসআই সোহেল রানা ও এএসআই তারিকুল ইসলামের সমন্বয়ে একটি টিম বাঁকাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অপুর দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে তাঁর ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন ১৫০ সিসি ‘হিরো হাঙ্ক’ মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে থানা পুলিশের এমন কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ