ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের সুপারনিউমারারি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ১৭ জন অতিরিক্ত ডিআইজিকে একযোগে বদলি করেছে সরকার। বুধবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন: ১. মো. আনোয়ার হোসেন: শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার থেকে বদলি। ২. কামরুল হাসান মাহমুদ: এসবির বিশেষ পুলিশ সুপার থেকে বদলি। ৩. তোফায়েল আহমেদ: রংপুর আরএমপির উপ-পুলিশ কমিশনার থেকে বদলি। ৪. সুফিয়ান আহমেদ: ডিএমপির উপ-পুলিশ কমিশনার থেকে বদলি। ৫. মুহাম্মদ বাছির উদ্দিন: সিআইডির বিশেষ পুলিশ সুপার থেকে বদলি। ৬. মোহাম্মদ মনিরুজ্জামান: এসবির বিশেষ পুলিশ সুপার থেকে বদলি। ৭. হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া: চট্টগ্রাম সিএমপির উপ-পুলিশ কমিশনার থেকে বদলি। ৮. মো. মাহবুবুল করিম: পুলিশ অধিদপ্তরের এআইজি থেকে বদলি। ৯. মো. আল-মামুন: রাজশাহী আরএমপির উপ-পুলিশ কমিশনার থেকে বদলি। ১০. মো. আসাদুজ্জামান: নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল পুলিশ-৪ এর পুলিশ সুপার থেকে বদলি। ১১. মো. আনিছুর রহমান: এসবির বিশেষ পুলিশ সুপার থেকে বদলি। ১২. ড. আ. ক. ম. আকতারুজ্জামান বসুনিয়া: রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার থেকে বদলি। ১৩. মো. জাহাঙ্গীর আলম: পুলিশ অধিদপ্তরের এআইজি থেকে বদলি। ১৪. মো. হায়াতুন নবী: এসবির বিশেষ পুলিশ সুপার থেকে বদলি। ১৫. মো. আব্দুল্লাহ আল-মামুন: পুলিশ অধিদপ্তরের এআইজি থেকে বদলি। ১৬. আফরোজা পারভীন: পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার থেকে বদলি। ১৭. মো. তোফায়েল আহমেদ মিয়া: রেলওয়ে পুলিশ সুপার থেকে বদলি।
উল্লেখ্য, বদলি হওয়া এই কর্মকর্তারা বর্তমানে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। প্রশাসনের গতিশীলতা ও জনস্বার্থে এই রদবদল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ