গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
হেলাল মুন্সী (বিশেষ প্রতিনিধি): গোপালগঞ্জ শহরে প্রশাসনের নজরদারির মধ্যেই প্রকাশ্যে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত শাহনেওয়াজ, রাজু খান ও বাপ্পি কাজী। প্রশাসনের উপস্থিতি ও কড়া নজরদারির মাঝেও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এমন প্রকাশ্য মিছিলের ঘটনায় শহরজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনে কীভাবে এ ধরনের মিছিল অনুষ্ঠিত হলো।
তবে এখন পর্যন্ত মিছিলকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত বুধবার গোপালগঞ্জ পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানিয়েছিলেন, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকেই গ্রেপ্তার করা হবে না।
এআইএল/সকালবেলা