যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়: নেতানিয়াহু

যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার পর অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সাম্প্রতিক প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। খবর আল-জাজিরার।

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে সমর্থন করছে যেখানে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, 'এই যুদ্ধবিরতি লেবাননকে অন্তর্ভুক্ত করে না।'

নেতানিয়াহু আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এমন অবস্থায় আনতে চান, যাতে দেশটি আর পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা সন্ত্রাসী হুমকি তৈরি করতে না পারে। তিনি জানান, এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে এগোতে চায়।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা লেবাননসহ সর্বত্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন