ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
২০২৬ সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ সোমবার ঘটবে। তবে বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ, আফ্রিকা ও অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে এটি দেখা যাবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে।
আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ থেকে গ্রহণটি দৃশ্যমান হবে না। তবে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে বলয়গ্রাস সূর্যগ্রহণটি দেখা যাবে।
বলয়গ্রাস সূর্যগ্রহণ কী
চাঁদ যখন পৃথিবী থেকে তুলনামূলক দূরে থাকে, তখন আকাশে তাকে অপেক্ষাকৃত ছোট দেখায়। এ অবস্থায় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। ফলে সূর্যের চারপাশে আগুনের আংটির মতো আলোর বলয় দেখা যায়—মাঝখানে অন্ধকার, চারপাশে উজ্জ্বল রিং। একেই বলয়গ্রাস সূর্যগ্রহণ বলা হয়।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মতো বলয়গ্রাসের সময়ও একটি নির্দিষ্ট ‘ছায়াপথ’ তৈরি হয়। এই পথের ভেতরের অঞ্চলগুলো থেকেই গ্রহণটি দেখা যায়।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ