ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
লাইফস্টাইল ডেস্ক: গরমে এক চুমুক ঠান্ডা আইসক্রিম বা কুলফি মনে প্রশান্তি এনে দেয়। বাইরের অস্বাস্থ্যকর আইসক্রিম না খেয়ে খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন সুস্বাদু পেস্তা কুলফি। এটি যেমন স্বাস্থ্যকর, তেমনি খেতেও দারুণ। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি—
প্রয়োজনীয় উপকরণ:
দুধ: ১ লিটার
পেস্তা বাদাম কুচি: আধা কাপ
গুঁড়া দুধ বা কন্ডেন্সড মিল্ক: আধা কাপ
চিনি: আধা কাপ
জাফরান: ১ চিমটি
এলাচ গুঁড়া: আধা চা চামচ
প্রস্তুত প্রণালি: ১. প্রথমে একটি হাঁড়িতে দুধ জ্বাল দিন। দুধ ফুটে উঠলে তাতে গুঁড়া দুধ বা কন্ডেন্সড মিল্ক মিশিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। ২. দুধ ঘন হয়ে যখন অর্ধেক হয়ে আসবে, তখন এতে চিনি, এলাচ গুঁড়া, ভেজানো জাফরান এবং কুচি করে রাখা পেস্তা বাদামের অর্ধেকটা দিয়ে দিন। ৩. মিশ্রণটি আরও কিছুক্ষণ জ্বাল দিয়ে বেশ ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিন। ৪. এবার কুলফির ছাঁচে মিশ্রণটি ঢালুন। প্রতিটি ছাঁচের উপরে বাকি পেস্তা কুচি ছিটিয়ে দিন। ৫. কুলফির ছাঁচগুলো ডিপ ফ্রিজে অন্তত ৬-৭ ঘণ্টা রেখে দিন। ভালোভাবে জমে গেলে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার পেস্তা কুলফি।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ