ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন থানার থেকে লুট হওয়া অনেক অস্ত্রের মধ্যে অধিকাংশই উদ্ধার করা হয়েছে। তবে কিছু অস্ত্র এখনও রয়েছে। তিনি বলেন, “এগুলো আমাদের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি নয়। অস্ত্র উদ্ধার কাজ এখনও অব্যাহত আছে।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নীলফামারী সরকারি কলেজের হলরুমে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পোস্টাল ভোট প্রসঙ্গে ইসি বলেন, “প্রবাসী ভোটের ক্ষেত্রে আমরা শতভাগ সতর্ক। এক পারসেন্টও আপস করা হবে না। ভোট নষ্ট হোক বা না হোক, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলে যে কোনো পোস্টাল ব্যালট গ্রহণযোগ্য হবে না। সুষ্ঠতার ক্ষেত্রে আমরা একবিন্দুও আপস করব না।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান। বক্তব্য দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইদুল ইসলাম, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন ও নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল কবির প্রমুখ।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ