রাজধানীর শাহবাগ মোড়ে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। পুলিশের অভিযান শেষে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শাহবাগ মোড় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবরোধ করেছিল।
বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু করে তারা শাহবাগে অবস্থান নেন।
এদিন বিকাল ৪টার দিকে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
আই.এ/সকালবেলা