মহেশপুরে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে চালক নিহত

প্রকাশ: রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ণ
মহেশপুরে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে চালক নিহত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে বদিয়ার রহমান (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আফ্রিদি হাসান (২৮)।

রোববার (৮ নভেম্বর) সকালে মহেশপুর উপজেলার জীবননগর-কোটচাঁদপুর সড়কের কাটাখালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বদিয়ার রহমান মহেশপুর উপজেলার নওদাগ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে। আহত আফ্রিদি হাসান কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের মোগবুল হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে নওদাগ্রাম থেকে যাত্রী নিয়ে কাটাখালি যান বদিয়ার রহমান। সেখানে ভ্যানটি রাস্তার পাশে রেখে টাকা ভাঙতি করে ভ্যানের কাছে ফিরতেই একটি দ্রুতগামী মোটরসাইকেল ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক বদিয়ার রহমানের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী আফ্রিদি হাসানকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল, ভ্যান এবং নিহতের লাশ উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে যায়।

এআইএল/সকালবেলা