ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দেশবাসীর উদ্দেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, আমাদের কিছু হয়ে গেলে আপনারা যেন শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করেন। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে সবাইকে শাহবাগে এসে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর এসব কথা বলেন আব্দুল্লাহ আল জাবের।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ যেন পরিস্থিতি ঘোলাটে না করেন। শান্ত ও সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
হাসপাতালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ঢাকা মেডিক্যালের ভেতরে ও বাইরে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অবস্থান করায় স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। তাই সবাইকে অনুরোধ করছি, দয়া করে চিকিৎসাসেবা স্বাভাবিকভাবে চলতে দিন।
এ সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, ডাকসু নেত্রী ফাতেম তাসনিম জুমা, জাকসুর নেত্রী শান্তা আক্তারসহ ইনকিলাব মঞ্চের আহত বেশ কয়েকজন নেতাকর্মীকে চিকিৎসা নিতে দেখা যায়।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ