আইসিএপিপি প্রতিনিধিদলের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি) মহাসচিব এবং মঙ্গোলিয়া ও পর্তুগালে কোরিয়া প্রজাতন্ত্রের সাবেক রাষ্ট্রদূত ওহ সং-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
আজ রবিবার (৭ জুন) বিকেলে এনসিপি কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৈঠকে এনসিপির অন্যান্য শীর্ষ নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক ইনচার্জ ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিন এবং ফারিদুল হক।
এনসিপি সূত্রে জানা গেছে, এই ফলপ্রসূ বৈঠকে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক সংলাপ জোরদার করা, গণতান্ত্রিক শাসনব্যবস্থার টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।
|