এনসিপি নেতাকর্মী ও অ্যাম্বুলেন্স চালকদের হাতাহাতি
প্রকাশ: রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে অ্যাম্বুলেন্স চালকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এনসিপির দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
আজ রবিবার (৭ জুন) বিকেলে চমেক হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন—আজগর আলী আশিক ও শাহাদাত। তারা দুজনই এনসিপির সক্রিয় কর্মী বলে জানা গেছে। হাসপাতাল এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময় উত্তেজনা বিরাজ করে।
|