কোটালীপাড়ায় গাঁজাসহ ভ্যানচালক গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ণ
কোটালীপাড়ায় গাঁজাসহ ভ্যানচালক গ্রেপ্তার

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১০ কেজি গাঁজাসহ লাভলু মুন্সী (৪২) নামে এক ভ্যানচালককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রোববার (৭ জুন) উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ফুলবাড়ি গ্রাম থেকে বিপুল পরিমাণ এই মাদকসহ তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত লাভলু মুন্সী পাশের টুঙ্গিপাড়া উপজেলার সরইডাঙ্গা গ্রামের আব্দুল মজিদ মুন্সীর ছেলে।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, এক ভ্যানচালক যাত্রীবাহী বা মালবাহী ভ্যানে করে একটি বড় মাদকের চালান নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ দল পিঞ্জুরী ইউনিয়নের ফুলবাড়ী নামক স্থানে ওত পেতে থাকে। ভ্যানটি সেখানে পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ভ্যানের ওপর থাকা একটি চটের বস্তা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চালক লাভলুকে আটক করা হয়।"

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত লাভলু মুন্সী এই মাদক চালানের সাথে জড়িত মূল হোতা ও সহযোগীদের নাম প্রকাশ করেছে। তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এই মামলায় ইয়াদুল সিকদার (৩২) নামে আরও এক ব্যক্তিকে পলাতক আসামি করা হয়েছে।

আজ বিকালেই গ্রেপ্তারকৃত ভ্যানচালকের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। চক্রের বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন