থাইরয়েড হরমোন: কেন এটি শরীরের জন্য গুরুত্বপূর্ণ?

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
থাইরয়েড হরমোন: কেন এটি শরীরের জন্য গুরুত্বপূর্ণ?

গলার সামনের দিকে অবস্থিত প্রজাপতি সদৃশ থাইরয়েড গ্রন্থি আমাদের দেহের বিপাকক্রিয়ার নীরব নিয়ন্ত্রক। এই গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন (টি-৪) ও ট্রাই-আয়োডোথাইরোনিন (টি-৩) হরমোন শরীরের প্রতিটি কোষের শক্তি উৎপাদন, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের স্বাভাবিক কর্মক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হরমোন তৈরির জন্য প্রধান উপাদান হলো আয়োডিন। যখন রক্তে এই হরমোনের ঘাটতি দেখা দেয়, তখন তাকে 'হাইপোথাইরয়েডিজম' বলা হয়, যা পুরুষের তুলনায় নারীদের মধ্যে বেশি দেখা যায়।

থাইরয়েড হরমোনের ঘাটতি হলে ক্লান্তি, ওজন বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য, শীত শীত অনুভব এবং নারীদের ক্ষেত্রে অনিয়মিত মাসিকের মতো সমস্যা হতে পারে। এমনকি গর্ভাবস্থায় এই হরমোনের স্বল্পতা থাকলে গর্ভস্থ শিশুর মস্তিষ্কের গঠন ব্যাহত হতে পারে। এই সমস্যা এড়াতে আয়োডিনযুক্ত লবণ ও পুষ্টিকর খাবার গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম করা জরুরি। বিশেষজ্ঞরা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত হরমোন পরীক্ষার পরামর্শ দিচ্ছেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন