বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ণ
বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

ওয়াফিক শিপলু (বগুড়া): বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আনন্দ মণ্ডল (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আনন্দ মণ্ডল সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বাসিন্দা।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শজিমেক হাসপাতালের উপপরিচালক ও মিডিয়া মুখপাত্র ডা. মনজুর এ মোর্শেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আনন্দ মণ্ডল তিন দিন আগে তীব্র ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে স্বজনেরা লাশ উদ্ধার করে স্বগ্রামে নিয়ে যান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে বগুড়ায় ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৫ জনে। তাঁদের মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২১২ জন। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৩ জন ডেঙ্গু রোগী।

এআইএল/সকালবেলা