ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হোসাইনি খামেনির মৃত্যুতে রোববার (১ মার্চ) ভোর থেকেই তেহরানের রাজপথে নেমে এসেছে হাজার হাজার শোকাতুর মানুষ। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে তেহরানের রেভোলিউশন স্কয়ার এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে সরকারপন্থী বিশাল জনতার ভিড় লক্ষ্য করা গেছে।
শোকাতুর জনতাকে ইরানের জাতীয় পতাকা ওড়াতে এবং খামেনির ছবি সংবলিত প্লাকার্ড হাতে মৌন মিছিল করতে দেখা যায়। আইআরআইবি-র ফুটেজে দেখা গেছে, হযরত ফাতিমা মাসুমেহ মাজার প্রাঙ্গণে উপস্থিত ইরানিরা ‘আমেরিকা নিপাত যাক’ এবং ‘ইসরাইল নিপাত যাক’ বলে উচ্চকণ্ঠে স্লোগান দিচ্ছিলেন। খামেনির প্রয়াণে পুরো তেহরান জুড়ে এক থমথমে এবং অত্যন্ত আবেগঘন পরিবেশ বিরাজ করছে।
নিরাপত্তা নিশ্চিত করতে শহরজুড়ে ব্যাপক সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে, ইরানের একটি বালিকা বিদ্যালয়ে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১৮ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে। খামেনির মৃত্যু এবং চলমান সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এক চরম অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ