শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আছে, তাদের অতি শিগগিরই আইনের আওতায় আনা হবে। তাদের কীভাবে ধরা হবে, সেই বিশেষ পরিকল্পনা এখনই ফাঁস করতে চাই না। তবে খুব শিগগিরই কঠোর অ্যাকশন শুরু হবে।

রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও জানান, অপরাধীদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। চাঁদাবাজি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে কোনো ছাড় দেওয়া হবে না।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন