বরগুনা জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত

বরগুনা জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত

মো. সোহেল রানা, বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলা পুলিশ লাইন্সে পুলিশ অফিসার ও সদস্যদের অংশগ্রহণে বার্ষিক 'কিট প্যারেড' অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এই প্যারেড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম ও অভিবাদন গ্রহণ করেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো. আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম। অভিবাদন গ্রহণ শেষে তিনি জেলা পুলিশের সদস্যদের নামে ইস্যুকৃত বিভিন্ন কিট (পোশাক ও সরঞ্জামাদি) সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় কিটসমূহের মান এবং সংশ্লিষ্ট রেজিস্টারের তথ্যের সঙ্গে সরঞ্জামাদির সঠিকতা যাচাই করা হয়।

পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সদস্যদের কিটসমূহের সঠিক রক্ষণাবেক্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে এর যথোপযুক্ত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন ও উন্নত সেবা নিশ্চিত করতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

কিট প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোহাম্মদ ইব্রাহীমসহ বরগুনা জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ। যথাযথ শৃঙ্খলা ও পেশাদারিত্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন