ঢাকাসহ তিন বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা, শিলাবৃষ্টির আভাস

ঢাকাসহ তিন বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা, শিলাবৃষ্টির আভাস

 ঢাকাসহ দেশের তিনটি বিভাগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গত ১৭ এপ্রিল আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে ১৮ এপ্রিল থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টির আওতা বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন