ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস তাঁর ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা চড়াই-উতরাই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ের সিদ্ধান্তকে জীবনের অন্যতম ‘ভুল’ হিসেবে অভিহিত করেছেন তিনি। পর্দার এই সফল জুটি ২০০৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও দীর্ঘ সময় তা গোপন ছিল। ২০১৭ সালে সেই খবর প্রকাশ্যে আসার পর ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে।
সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, “খুব অল্প বয়সে আবেগের বশে বিয়ে করাটা আমার জীবনের বড় ভুল ছিল। ম্যাচিউরিটি বা পরিপক্কতা না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।” ভবিষ্যতে পুনরায় সংসার শুরু করার কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে তিনি জানান, আপাতত এই বিষয়ে কিছু ভাবছেন না। এছাড়া ক্যারিয়ারের শুরুর দিকের কথা স্মরণ করে তিনি বলেন, তখন বেশ কম বয়স থাকায় ক্যামেরার সামনে অনেক কিছুই বুঝতেন না, তবে এখন তিনি অনেক বেশি পরিণত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও নেতিবাচক মন্তব্য নিয়ে অপু বিশ্বাস জানান, এসব বিষয় তাঁকে এখন আর বিচলিত করে না, বরং তিনি অধিকাংশ সময় এগুলো এড়িয়ে চলেন। প্রসঙ্গত, আসন্ন কোরবানির ঈদে অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে নিজের কাজ এবং একমাত্র সন্তান জয়কে নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ