ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ওয়াফিক শিপলু, বগুড়া: আগামী ২০ এপ্রিল (সোমবার) সরকারি সফরে নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধনসহ জেলার উন্নয়নমূলক বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, সফরের দিন সকাল সাড়ে ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী কর্মসূচির বিবরণ নিচে দেওয়া হলো: সকাল ৯:৪৫: বগুড়া জেলা পুলিশ লাইনস হেলিপ্যাডে পৌঁছাবেন। সকাল ১০:০০: জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আধুনিক ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন। বেলা ১১:০০: বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। বেলা ১১:৪৫: শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং বাঘবাড়ী-নশিপুর এলাকার চৌকিরদহ খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। দুপুর ১২:৪৫: শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন। দুপুর ২:০০: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক নিবাস পরিদর্শনে যাবেন।
প্রধানমন্ত্রীর এই সরকারি সফরকে কেন্দ্র করে বগুড়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থাকবেন। নিজ জেলায় দীর্ঘ প্রতীক্ষিত সিটি করপোরেশনের উদ্বোধন ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ঘিরে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ