গোবিপ্রবিতে ঢাকা জেলা ছাত্র সংগঠনের নেতৃত্বে নাঈম-অনিক

গোবিপ্রবিতে ঢাকা জেলা ছাত্র সংগঠনের নেতৃত্বে নাঈম-অনিক

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অধ্যয়নরত ঢাকা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা জেলা ছাত্র সংগঠন’-এর ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

৪০ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে রসায়ন বিভাগের মহিউদ্দিন নাঈম সভাপতি এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আমির হামজা অনিক সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) সংগঠনের শিক্ষক উপদেষ্টা ড. মোস্তাফিজুর রহমান ও মো. মাহফুজুর রহমান এবং সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়। নবগঠিত কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

সদ্য বিদায়ী সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ বলেন, “আশা করি নতুন কমিটির যোগ্য নেতৃত্বে সংগঠন আরও গতিশীল হবে। দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। সংগঠনের সকল সদস্য নতুন কমিটিকে সহযোগিতা করবেন বলে আমার বিশ্বাস।”

নতুন কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন নাঈম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “এই দায়িত্ব আমাদের জন্য সম্মানের। গোপালগঞ্জে অবস্থানরত ঢাকা জেলার শিক্ষার্থীদের কল্যাণে আমরা সর্বদা নিয়োজিত থাকব। সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন