আইপিএল ইতিহাসে দীর্ঘতম ম্যাচ খেলল বেঙ্গালুরু ও মুম্বাই

আইপিএল ইতিহাসে দীর্ঘতম ম্যাচ খেলল বেঙ্গালুরু ও মুম্বাই

আইপিএল ইতিহাসে দীর্ঘতম ম্যাচ খেলল বেঙ্গালুরু ও মুম্বাই

স্পোর্টস ডেস্ক: ভারতে চলমান ২০২৬ আইপিএল মৌসুমে এক নতুন এবং অভাবনীয় রেকর্ডের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচটি টানা ৪ ঘণ্টা ২২ মিনিট ধরে চলে আইপিএল ইতিহাসের দীর্ঘতম (নির্ধারিত সময়ের মধ্যে) ম্যাচের তকমা পেয়েছে। এই দীর্ঘ সময়কাল বিনোদনের নিরিখে জনপ্রিয় বলিউড সিনেমাকেও হার মানিয়েছে।

সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে এই ম্যাচ নিয়ে তুমুল চর্চা চলছে। দীর্ঘ ৪ ঘণ্টা ২২ মিনিটের এই লড়াইকে অনেকে সম্প্রতি মুক্তি পাওয়া ৩ ঘণ্টা ৫০ মিনিটের মেগা-হিট সিনেমা ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে তুলনা করছেন। ভক্তদের মতে, মাঠের নাটকীয়তা সিনেমার টানটান উত্তেজনাকেও ছাড়িয়ে গেছে।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালে মুম্বাই ও পাঞ্জাবের মধ্যকার একটি ম্যাচ দুইবার সুপার ওভারের কারণে ৫ ঘণ্টা ৪ মিনিট পর্যন্ত গড়িয়েছিল। এছাড়া ২০২৩ সালে কলকাতা ও দিল্লির ম্যাচটিও প্রায় ৪ ঘণ্টা ৫০ মিনিট স্থায়ী হয়েছিল। তবে বিরতি বা সুপার ওভার ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে এবারের বেঙ্গালুরু-মুম্বাই ম্যাচটিই এখন পর্যন্ত দীর্ঘতম।

এদিকে, ম্যাচটি এত দীর্ঘ সময় ধরে চললেও দুই দলের ওপর ‘স্লো ওভার রেট’-এর কোনো জরিমানা বা শাস্তি না হওয়ায় ক্রিকেট মহলে বিতর্ক তৈরি হয়েছে। বিসিসিআই যেখানে স্লো ওভার রেট নিয়ে কঠোর অবস্থানে রয়েছে, সেখানে এই ম্যাচে কোনো ব্যবস্থা না নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষক।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন