ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সোমবার (৯ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।
আদালত তাঁর পর্যবেক্ষণে জানান, রাষ্ট্রপক্ষ আসিফ আকবরের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এর আগে মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তাসহ মোট তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আজ এই চূড়ান্ত রায় দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে আসিফ আকবরের অফিস থেকে চারটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ তিনি এই মামলা থেকে নিষ্কৃতি পেলেন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ