শুধু শীত নয়, গ্রীষ্মেও ফাটে ঠোঁট, কীভাবে যত্ন নেবেন?

শুধু শীত নয়, গ্রীষ্মেও ফাটে ঠোঁট, কীভাবে যত্ন নেবেন?

লাইফস্টাইল ডেস্ক: হু হু করে বাড়ছে তাপমাত্রা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাতাসের শুষ্কতা। তীব্র গরমে ঘাম আর রোদে নাজেহাল অবস্থা সবার। কিন্তু অনেকেই অবাক হচ্ছেন এই দেখে যে, ভর দুপুরেও শীতের মতো ঠোঁট ফেটে যাচ্ছে। আসলে কড়া রোদে ঠোঁটের কোমল চামড়া আর্দ্রতা হারিয়ে ফেলে, যার ফলে ফাটা বা চামড়া ওঠার সমস্যা দেখা দেয়।

গ্রীষ্মেও ঠোঁটের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে এবং ফাটা রোধে কিছু বিশেষ যত্ন নেওয়া জরুরি:

  • পর্যাপ্ত পানি পান: শরীর পানিশূন্য হয়ে পড়লে তার প্রভাব সবার আগে ঠোঁটে পড়ে। তাই সারা দিনে অন্তত ৩-৪ লিটার পানি পান করুন। এটি ভেতর থেকে ঠোঁটকে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে।

  • এসপিএফ যুক্ত লিপবাম: রোদে বের হওয়ার আগে সাধারণ লিপবামের বদলে এসপিএফ (SPF) যুক্ত লিপবাম ব্যবহার করুন। এটি সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করবে।

  • ঠোঁট চাটার অভ্যাস ত্যাগ: ঠোঁট শুকিয়ে গেলে বারবার জিভ দিয়ে ভেজানোর চেষ্টা করবেন না। লালার এনজাইম ঠোঁটকে আরও বেশি শুষ্ক করে দেয়।

  • স্ক্রাবিং: সপ্তাহে অন্তত একদিন হালকা স্ক্রাবিং করুন। চিনি ও মধুর মিশ্রণ দিয়ে আলতো করে ঠোঁট ঘষলে মরা চামড়া উঠে যাবে এবং ঠোঁট নরম থাকবে।

  • প্রাকৃতিক তেলের ব্যবহার: রাতে ঘুমানোর আগে নারিকেল তেল বা ঘি ঠোঁটে লাগিয়ে রাখতে পারেন। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে দারুণ কাজ করে।

গরমে বাইরে বের হওয়ার সময় ছাতা ব্যবহার করুন এবং সরাসরি রোদ থেকে ত্বক ও ঠোঁটকে সুরক্ষিত রাখুন। সামান্য এই সচেতনতাই আপনার হাসিকে রাখতে পারে প্রাণবন্ত।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন