মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত রেল ফের চালু করল ইরান

৪-৫ দিন বন্ধ থাকার পর মেরামত শেষে শুরু হলো ট্রেন চলাচল; তুরস্কের ভান শহরের উদ্দেশেও ছাড়ল ট্রেন

মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত রেল ফের চালু করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া তাবরিজ ও মাশহাদ শহরের মধ্যকার রেল যোগাযোগ পুনরায় চালু করেছে ইরান। ৪ থেকে ৫ দিন বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত লাইন মেরামত শেষে এই রুটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (IRNA) জানিয়েছে, তেহরান–তাবরিজ এবং তাবরিজ–মাশহাদ রুটের ক্ষতিগ্রস্ত রেললাইনগুলোর মেরামত কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। এর ফলে সারা দেশের সঙ্গে এই দুই গুরুত্বপূর্ণ শহরের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হলো।

সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, মেরামত করা এই লাইন ব্যবহার করে তেহরান থেকে তুরস্কের ভান শহরের উদ্দেশে একটি আন্তর্জাতিক ট্রেন (তেহরান–তাবরিজ–ভান) রাতেই যাত্রা শুরু করেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় এই গুরুত্বপূর্ণ রেললাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীদের নিরাপত্তা ও লাইন মেরামতের স্বার্থে কর্তৃপক্ষ বাধ্য হয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছিল।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন