ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শীর্ষনিউজ, ঢাকা: দেশে চলমান হাম-রুবেলার জরুরি টিকাদান কর্মসূচির আওতায় গত আট দিনে মোট ৭ লাখ ৪৮ হাজার ৮০৮ জন শিশু টিকা গ্রহণ করেছে। দেশের ৩০টি উপজেলা এবং চারটি সিটি কর্পোরেশনে এই বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজ সোমবার (১৩ এপ্রিল) সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ইপিআই-এর তথ্য অনুযায়ী, গত আট দিনে ৩০টি উপজেলায় ৬ লাখ ৩৬ হাজার ৯৪৫ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে। এছাড়া গতকাল রোববার থেকে শুরু হওয়া ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রথম দিনেই ১ লাখ ১১ হাজার ৮৬৩ জন শিশুকে এই টিকার আওতায় আনা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো একটি প্রজন্মকে টিকার আওতায় নিয়ে আসাই এই বিশেষ কর্মসূচির মূল লক্ষ্য। প্রাথমিকভাবে নির্দিষ্ট ৩০টি উপজেলা এবং চার সিটি কর্পোরেশনে মোট ২৪ লাখ ২৩ হাজার ২২৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ এই কর্মসূচির নবম দিন এবং সিটি কর্পোরেশনগুলোতে দ্বিতীয় দিনের মতো টিকাদান কার্যক্রম চলছে।
সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ এবং মৃত্যুঝুঁকি বাড়ায় এই জরুরি কর্মসূচিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা প্রদানের আহ্বান জানানো হয়েছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ